নোয়াখালী

নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

নোয়াখালী, ৩১ মে – দেশের উপকূলীয় তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই জেলাগুলো হলো নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে যে,

ওই তিন জেলায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language