নোয়াখালী

সেনবাগে শিশুকে যৌন হয়রানির অভিযোগ: অটোরিকশাচালক আটক

নোয়াখালী, ১ জুন – নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল নামের এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা অভিযুক্ত চালককে ধরে মারধর করার পর পুলিশে সোপর্দ করে। রবিবার রাতে উপজেলার নতুন বাজার এলাকায় এই আটকের ঘটনা ঘটে।

আটক সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, ঘটনার দিন সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাজার থেকে ১৫টি তালের ডাবি কেনেন এবং সেগুলোসহ শিশুকে বাড়িতে পৌঁছে দিতে সোহেলের অটোরিকশায় তুলে দেন।

পথিমধ্যে অটোরিকশাটি শিশুর বাড়ির সামনে পৌঁছালে একটি তালের ডাব পড়ে যায়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে চালক শিশুটিকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির মা ঘটনাটি দেখে ফেললে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্তকে নতুন বাজার এলাকা থেকে আটক করে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সরকার জানান, অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এস এম/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language