জাতীয়

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেফতার

ঢাকা, ২৪ জুন – নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর বুধবার সকালেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় যৌথ অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অভিযানের সময় ভবনের নিরাপত্তাকর্মীরা তাদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করেননি। দীর্ঘ সময় অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের এই শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button