নোয়াখালী

নোয়াখালীর কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী, ১ জুন – নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা ওরফে আজাদ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আজাদ মোটরসাইকেল চালিয়ে উপজেলার ভূঞারহাট বাজারের দিকে যাচ্ছিলেন।

ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের মানুষ দ্রুত তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার উপপরিদর্শক এমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language