কানাডা

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আহসান রাজীব বুলবুল

টরন্টো, ২০ ফেব্রুয়ারি – কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির আরবর্গ শহরের উত্তরে ভোরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী ও রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তারা ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এ ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।
এ ঘটনায় ম্যানিটোবাসহ সারা কানাডায় শোকের ছায়া নেমে আসে।

এন এ/ ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language