উত্তর আমেরিকা
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে সব বিকল্প বিবেচনায় রাখছেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৬ অক্টোবর-ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের সামনে থাকা সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে। তবে কী কী পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
বুধবার তিনি বলেন, ইরান যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তাঁর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬







