যশোর

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সরদার নুরুল আমিন

যশোর, ৮ আগস্ট – বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় পরিদর্শন করেছেন। শনিবার বেলা ১১টার সময় তিনি বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান এবং সেখানকার সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. শাখাওয়াত হোসেন এবং নাভারণ সার্কেলের এএসপি মো. আরিফ হোসেন।

এছাড়াও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান খান এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এসবি প্রধান যাত্রীসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এস এম/ ৮ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language