কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া, ২২ জুলাই- কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা ও ৪ জনের করোনার উপসর্গ ছিল।

বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় ৮২ নমুনা পরীক্ষায় আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২৫.৬১ শতাংশ হয়েছে।

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডের অনুকূলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৪১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৮৬ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪৫২ জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ আরটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language