সিলেট

সিলেটের সোনারহাট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা জবাব

সিলেট, ১৯ মে – সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ করা হয়।

বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে সীমান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফ গুলিবর্ষণ শুরু করলে বিজিবি পাল্টা জবাব দেয়।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। বিজিবি জানিয়েছে ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের উস্কানি মোকাবিলায় বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অননুমোদিত সীমান্ত পারাপার এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language