চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে চলছে জ্বালানি খালাস

চট্টগ্রাম বন্দর, ১১ মার্চ – চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ৬টি জাহাজ থেকে বর্তমানে পুরোদমে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

তিনি জানান, বর্তমানে এলপিজি, এলএনজি এবং অন্যান্য জ্বালানি তেলবাহী আরও ৪টি জাহাজ দেশের পথে রয়েছে। এই জ্বালানিবাহী জাহাজগুলোর মধ্যে একটি আজ এবং বাকিগুলোর যথাক্রমে ১২ ও ১৪ মার্চ বন্দর জলসীমায় প্রবেশের কথা রয়েছে।

কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ আরও জানান, দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।

পাশাপাশি বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেলগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language