চট্টগ্রাম

যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

১ লাখ ৭৫ হাজার টন গম

চট্রগ্রাম,২২ অক্টোবর- যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গম কিনেছে, তার মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে।

এস এম/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language