চট্টগ্রাম

চট্টগ্রামের তিন থানায় ওসি পদে রদবদল

তিন থানায় ওসি পদে রদবদল

চট্রগ্রাম, ২৩ সেপ্টেম্বর- চট্টগ্রাম মেটসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডবলমুরিং থানার ওসি শাহিনুল আলমকে বদলি করে বাকলিয়া থানার্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডবলমুরিং থানার ওসি শাহিনুল আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া ডবলমুরিং থানার ওসি (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language