সিলেট

সিলেটে বিজিবির অভিযানে ৮৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট, ১৩ মে – সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এই অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সানগ্লাস, স্কিনবাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি এবং বাসমতি চাল। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ ও রসুনও জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা এই চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য ৮৪ লক্ষ ৭ হাজার ৫৬০ টাকা।

তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language