সচেতনতা

ডায়াবেটিস রোগীর সকালের নাশতায় কী খাওয়া উচিত

ডায়াবেটিস এমন একটি রোগ, যার কোনো নিরাময় নেই। তবে স্বাস্থ্যকর জীবনধারা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডায়াবেটিক রোগীদের সকালের খাবারের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। পুষ্টিবিদদের মতে, সকালের নাশতায় কিছু খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে, এমন খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার

ওটস : ডায়াবেটিক রোগীদের জন্য ফাইবারসমৃদ্ধ নাশতা খুবই উপকারী। মূলত ফাইবার চিনি নিয়ন্ত্রণে খুবই সহায়ক। এতে দ্রবণীয় ফাইবার থাকে, যার কারণে খাবার ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজ ধীরে ধীরে নির্গত হয়।

ড্রাই ফ্রুট ও বীজ মিশিয়েও ওটস খেতে পারেন। তবে সীমিত পরিমাণে খেতে হবে এবং চিনি বা মধু যোগ করা এড়িয়ে চলতে হবে।

ইয়োগার্ট : ইয়োগার্ট প্রো-বায়োটিক ও প্রোটিন সমৃদ্ধ। যা ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে।

এ ছাড়া এতে কার্বোহাইড্রেট কম থাকে, যা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। ইয়োগার্টে ড্রাই ফ্রুট ও বেরি যোগ করে খেতে পারেন। সাধারণ দই খাওয়ার চেষ্টা করতে পারেন। তবে স্বাদযুক্ত দইতে প্রচুর পরিমাণে চিনি থাকে।

সবুজ শাক-সবজি : সবুজ শাক-সবজিতে ফাইবার বেশি এবং কার্বোহাইড্রেট কম থাকে।

এর পাশাপাশি এতে অনেক ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া যায়। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ডায়াবেটিক রোগীদের খাদ্যতালিকায় পালং শাক, কেল, মেথির মতো সবুজ শাক-সবজি অন্তর্ভুক্ত করা উচিত।

ডিম : ডিম প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির একটি চমৎকার উৎস। এতে কার্বোহাইড্রেট কম থাকে। যা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। প্রোটিন খিদে নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই, সকালের নাশতায় ডিম অন্তর্ভুক্ত করা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

ডালিয়া : এটি ব্রেকফাস্টের জন্য সেরা খাবার হিসেবে বিবেচিত হয়। এটি বিভিন্ন শাক-সবজি দিয়ে রান্না করতে পারেন। যা শরীরের জন্য ভীষণভাবে উপকারী।

আইএ


Back to top button
🌐 Read in Your Language