সচেতনতা

কোরবানির মাংস সংরক্ষণে ফ্রিজের সঠিক তাপমাত্রা ও জরুরি নিয়মাবলী

ঈদুল আজহার সময় কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় সঠিক তাপমাত্রায় না রাখলে মাংসে দ্রুত ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন যে ফ্রিজের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত শূন্য ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সাধারণ ফ্রিজের ক্ষেত্রে ৩ অথবা ৪ মোডে রাখা মাংসের জন্য নিরাপদ।

অন্যদিকে ডিপ ফ্রিজ বা ফ্রিজারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকতে হবে।

মাংস দ্রুত ঠান্ডা করার জন্য বড় টুকরো না রেখে ছোট ছোট ভাগে ভাগ করে রাখা উচিত। পাতলা পাত্র বা ফুড গ্রেড ব্যাগ ব্যবহার করলে ঠান্ডা বাতাস দ্রুত পৌঁছাতে পারে।

ফ্রিজে অতিরিক্ত মাংস ঠাসাঠাসি করে না রেখে বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা রাখা জরুরি।

গরম মাংস সরাসরি ফ্রিজে রাখা ঠিক নয়। মাংস প্রথমে কক্ষ তাপমাত্রায় কিছুটা ঠান্ডা করে তারপর ফ্রিজে তোলা উচিত। তবে মাংস কোনোভাবেই দুই ঘণ্টার বেশি বাইরে রাখা নিরাপদ নয়।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএসডিএ ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রাকে রেফ্রিজারেটরের জন্য উপযুক্ত মনে করে। তাদের মতে ১৫ ডিগ্রি থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

কোরবানির ঈদ পরবর্তী সময়ে সঠিক সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে মাংসের স্বাদ ও মান যেমন অটুট থাকে তেমনি পরিবারের স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমে যায়।

এনএন/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language