সচেতনতা

স্ট্রোকের লক্ষণ জেনে রাখুন

ডা. এমএন ইসলাম

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ইদানীং কম বয়সী মানুষও এ রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবার স্ট্রোকের লক্ষণগুলো জেনে ভালো।

স্ট্রোকের প্রধান ও প্রথম লক্ষণ রোগীর মুখমণ্ডলে ধরা পড়ে। মুখের বাঁ পাশের মাংসপেশি ঝুলে পড়ে, যাতে রোগীর নিয়ন্ত্রণ থাকে না। লক্ষণটি ভালো করে বুঝতে হলে রোগীকে হাসতে বলুন। স্ট্রোক করার আগে রোগী দুই হাতে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাত মাথার ওপরে তুলে ধরতে বলুন। রোগী যদি তুলতে না পারেন বা তুলেই ছেড়ে দিচ্ছেন, তবে হাসপাতালে নেওয়ার দ্রত ব্যবস্থা নিন।

স্ট্রোকের আগে কথা জড়িয়ে যাওয়ার মাধ্যমে লক্ষণটি ধরা পড়ে। যদি কেউ কথা বলতে বলতে কথা জড়িয়ে যায়, তবে অবশ্যই তা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের আগে তীব্র মাথাব্যথা হয়ে থাকে। যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাথার বাঁ অংশে তীব্র ব্যথা শুরু হয়, তবে অবহেলা না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।

স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো- রোগী আপনজনকেও চিনতে পারেন না। এমনকি নিজের নামও ভুলে যান। অবস্থা এমন দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

লেখক : হোমিও চিকিৎসক

আডি/ ২৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language