পশ্চিমবঙ্গ

‘তৃণমূলের দলবল ভোট লুঠ করছে’, স্বীকার করলেন দলেরই বিধায়ক

কলকাতা, ০৮ জুলাই – দলের বিরুদ্ধেই মুখ খুললেন বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথে-বুথে ভোট লুঠ করছে বলে সাফ জানালেন বিদ্রোহী এই বিধায়ক। তাঁর সাফ দাবি তিনি নির্দলের পাশে আগেও ছিলেন পরেও থাকবেন। কিন্তু তৃণমূল তিনি ছাড়বেন না। দলে থেকেই বিদ্রোহ চালিয়ে যাবেন।

এ দিন টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আবদুল করিম চৌধুরী বলেন, “ইসলামপুরের বিধায়ক আমি। মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানকার সংগঠন আমার হাতে থাকবে। এখন দেখছি ব্লক কমিটির লোকজন সংগঠন চালাচ্ছে। জাকির হোসেন আর কানাইয়া আগরওয়ালের নেতৃত্বে একাধিক বুথে তৃণমূলের লোকজন ভোট লুঠ করে নিয়েছে। আসলে জাকির হোসেন তাঁর স্ত্রী নার্গিসকে প্রধান বানাতে চায়। ওরা বোমাবাজি করে সকলকে তাড়িয়ে দিয়েছে। কোনও কেন্দ্রীয় বাহিনী নেই। খুব খারাপ লাগছে দলের এই অবস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওদের হাতে দল ছেড়ে দিল? পুলিশ নেই, প্রশাসন নেই। কিচ্ছু নেই বুথে।”

দলের বিরুদ্ধেই মুখ খুললেন বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথে-বুথে ভোট লুঠ করছে বলে সাফ জানালেন বিদ্রোহী এই বিধায়ক। তাঁর সাফ দাবি তিনি নির্দলের পাশে আগেও ছিলেন পরেও থাকবেন। কিন্তু তৃণমূল তিনি ছাড়বেন না। দলে থেকেই বিদ্রোহ চালিয়ে যাবেন।

এ দিন টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আবদুল করিম চৌধুরী বলেন, “ইসলামপুরের বিধায়ক আমি। মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানকার সংগঠন আমার হাতে থাকবে। এখন দেখছি ব্লক কমিটির লোকজন সংগঠন চালাচ্ছে। জাকির হোসেন আর কানাইয়া আগরওয়ালের নেতৃত্বে একাধিক বুথে তৃণমূলের লোকজন ভোট লুঠ করে নিয়েছে। আসলে জাকির হোসেন তাঁর স্ত্রী নার্গিসকে প্রধান বানাতে চায়। ওরা বোমাবাজি করে সকলকে তাড়িয়ে দিয়েছে। কোনও কেন্দ্রীয় বাহিনী নেই। খুব খারাপ লাগছে দলের এই অবস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওদের হাতে দল ছেড়ে দিল? পুলিশ নেই, প্রশাসন নেই। কিচ্ছু নেই বুথে।”

সূত্র: টিভি নাইন
আইএ/ ০৮ জুলাই ২০২৩

Back to top button
🌐 Read in Your Language