পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ

কলকাতা, ০৮ জুলাই – ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ।

২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজা ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে।

এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে পশ্চিমবঙ্গে। গত ৩০ দিনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও চলেছে সহিংসতা। মুর্শিদাবাদ জেলায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language