রাজশাহী
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার
রাজশাহী, ১৮ জুন- রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরের থানা পুলিশের একটি দল পৌর এলাকার কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সারাংপুর এলাকার রানা (২৪) ও আমিন (২২) বাগানপাড়ার ছানা ( ২৮), লালবাগের সুমন (২৫) এবং তৌফিক ( ২০)।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, কতিপয় কিশোর বিভিন্ন ধরণের অপরাধে জড়িয়ে পড়েছেন- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: যুগান্তর
এস সি/১৮ জুন









