রাজশাহী
খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির আর নেই

রাজশাহী, ১৮ জুন – বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির মারা গেছেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, শুক্রবার ভোরে রাজশাহী নগরের সাগরপাড়ায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
কামরুল মনির মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে থাকতেন। তাদের কোনো সন্তান নেই বলে মোস্তফা মামুন জানান।
কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি।
আইন পেশার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন কামরুল মনির। তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১৮ জুন









