মৌলভীবাজার

শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার, ২৭ মার্চ – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করার অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতগাঁও এলাকার দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানগুলোতে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

অপরাধ প্রমাণিত হওয়ায় শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের ওই দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা অতিরিক্ত তেল ও গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language