ঝিনাইদহ

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

ঝিনাইদহ, ১০ ফেব্রুয়ারি – ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (‌১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।

আরও পড়ুন : যশোরে ফেনসিডিল ও গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশীদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছি। ঘটনাস্থলেই নয়জন নিহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

যশোর থেকে ওই বাসটি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ১০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language