শিক্ষা

ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ পাবেন প্রাথমিকের সোয়া লাখ শিক্ষক : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ জানুয়ারি – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার (ইংরেজি ভাষার প্রশিক্ষক) হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, ‘৪৬ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মাধ্যমে সারাদেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

আরও পড়ুন : করোনা সংকট মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান বাংলাদেশের

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সূত্র : যুগান্তর
এন এইচ, ৩১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language