শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

ঢাকা,১৭ অক্টোবর-চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চার দিন ধরে চলবে এ পরীক্ষা, যা শেষ হবে ২৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language