জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ, হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,১৭ অক্টোবর-দেশে ডেঙ্গুর চলমান পরিস্থিতি, চিকিৎসাসেবা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পরিস্থিতির উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে হাসপাতালটিতে উপস্থিত হন। সেখানে ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের কাছে যান। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরিস্থিতির দ্রুত উন্নয়নে কঠোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নত করার সময়সীমা বেঁধে দেন।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language