মৌলভীবাজার

লাউয়াছড়ায় ইঞ্জিন বিকল, সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার, ১২ সেপ্টেম্বর – মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ইঞ্জিন (লোকোমেটিভ) বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ওয়াগন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

ওয়াগন ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাজু মারচিং জানান, পাথর বোঝাই করার জন্য ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ায় যাচ্ছিল। বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে।

ট্রেন বিকল হওয়ার তথ্য নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়াগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language