দক্ষিণ এশিয়া

হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখুর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর – ভারতর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু । রোববার শিমলায় তাকে শপথবাক্য পাঠ করান হিমাচলের গর্ভনর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রাজ্যের সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশে এক দফাতেই বিধানসভার ৬৮টি আসনের নির্বাচনে ভোট গ্রহণ হয়। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিলো ৩৫টি আসন। ৮ ডিসেম্বর নির্বাচনের সম্পূর্ণ ফল প্রকাশিত হলে দেখা যায়, কংগ্রেস জিতেছে ৪০টি আসন। বিজেপি জয় পায় ২৫টি আসনে। আর তিনটি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থীরা। অর্থাৎ কংগ্রেস সুস্পষ্টভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

এদিকে, বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার পর কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোটা দলকে একত্রিত রেখে মুখ্যমন্ত্রী বেছে নেয়া। কারন কংগ্রেস ক্ষমতা দখলের পর থেকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শুরু হয় বিভিন্ন গোষ্ঠীর দাবি। মুখ্যমন্ত্রিত্ব পেতে প্রকাশ্যেই দাবি জানাতে থাকেন সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। এ নিয়ে দ্বন্ধে পড়ে দলটি।

শনিবার সারা দিন রাজ্যের নতুন বিধায়কদের সঙ্গে আলোচনা করেন দলটির নির্বাচন পরিচালনা পরিষদ ( এআইসিসি) সদস্যরা। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যায় এআইসিসি জানায়, নির্বাচিত ৪০ সদস্যের মধ্যে ২৫ জনই সুখবিন্দর সিংকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন, ফলে তাকেই মূখ্যমন্ত্রী ঘোষণা করা হল।

অন্যদিকে, দীর্ঘদিন পর কোনও একটি নির্বাচনে এমন সাফল্য পেয়েছে কংগ্রেস। সেই সাফল্যের স্বাদ গোষ্ঠীকোন্দলের জটিল অঙ্কে ফিকে করে দিতে চায় না কংগ্রেস। সম্ভবত সেকারণেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথের মঞ্চে ঐক্যের বার্তা দিলেন সুখবিন্দর সিং সুখু। সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পদের জন্য সুখুর প্রতিদ্বন্দ্বী প্রতিভা সিংও। মঞ্চে প্রতিভাকে আলিঙ্গন করতেও দেখা যায় রাহুল গান্ধীকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language