দক্ষিণ এশিয়া

রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন, সমালোচনার মুখে অভিনেত্রী পুনম

নয়াদিল্লি, ৩০ অক্টোবর – ভারতের প্রাচীনতম দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটছেন এক নারী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ভাইরাল হয়েছে। এরই মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে ছবিটি নিয়ে।

তেলাঙ্গানায় ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুল গান্ধীর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী পুনম কউর।

সেই সময় রাহুলের হাত ধরে তার হাঁটার ছবি প্রকাশ্যে আসে। তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমালোচনা। বিশেষ করে ওই নারী কটাক্ষের শিকার হচ্ছেন। আর তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণে নেমেছে বিজেপি।
পুনম কউর এ ব্যাপারে বলেছেন, ছবি নিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী বার বার নারীশক্তির কথা বলেন, তার পরেও যে ধরনের মন্তব্য করা হয়েছে আমার এই ছবি নিয়ে, তা অত্যন্ত নিন্দনীয়।

কেন হাত ধরেছিলেন রাহুল গান্ধীর তার ব্যাখ্যাও দিয়েছেন পুনম। তার দাবি, ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে যাচ্ছিলেন। তখন রাহুলের হাত ধরে সামাল দিয়েছিলেন কংগ্রেস সাংসদ।

বিজেপি নেত্রী প্রীতি গান্ধী এক টুইট বার্তায় লিখেছেন, প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।

ওই টুইটকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় বিজেপি-কংগ্রেসের টুইটযুদ্ধ। এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রীতিকে ‘অসুস্থ মানসিকতা’র বলে কটাক্ষ করেন।

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রীতির উদ্দেশে টুইট করেছেন, এই দেশকে একত্রিত করার জন্যই রাহুল তার প্রপিতামহকে অনুসরণ করছেন। আপনার মানসিক অবস্থা ঠিক নেই। দেশ, পরিবার এবং বন্ধুদের পক্ষে আপনার এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/৩০ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language