উত্তর আমেরিকা
যুক্তরাষ্ট্রকে দুটি আয়রন ডোম ডিফেন্স রাডার দিল ইসরাইল

ওয়াশিংটন, ১৫ নভেম্বর- ইসরাইল প্রথমবারের মতো দুটি আয়রন ডোম মিজাইল ডিফেন্স রাডার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। ২০১৯ সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এই দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যভিত্তিক আরব নিউজ জানায়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে।
আরও পড়ুন: ট্রাম্প হাঁটছেন একা, অন্যের বাহু ধরে মেলানিয়া! (ভিডিও)
ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, আমরা আমাদের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছি।
সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করা হবে বলা জানান তিনি।
সূত্র: সময় টিভি
আর/০৮:১৪/১৫ নভেম্বর









