বলিউড

‘রণবীর- আলিয়ার বিয়ে অনেক আগেই হয়ে গেছে’, নীতু কাপুর

মুম্বাই, ১০ এপ্রিল – বলিউডের হালের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউডের আরেক তারকা রণবীর কাপুরের সঙ্গে। জনপ্রিয় এ তারকা জুটির বিয়ে নিয়ে এখন সরগরম বলিপাড়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ১৪ এপ্রিল ঋষি কাপুরের ছেলের সঙ্গে গাটছাড়া বাঁধছেন মহেশ ভাটের মেয়ে। দুই খানদানি পরিবারের জনপ্রিয় তারকা জুটির বিয়ে নিয়ে চলছে নিরাপত্তার কড়াকড়ি। বিয়ের সব খবরই যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছেন দুই পরিবার।

তবে এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। তার মন্তব্য, ‘ওদের (রণবীর-আলিয়া) তো বিয়ে হয়ে গেছে।’

‘ডান্স দিওয়ানে জুনিয়র’ রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে দেখা যাবে নীতু কাপুরকে। সেই শো-এর শুটিংয়ে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে ছেলের বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন নীতু।

তবে সংশ্লিষ্টরা বলছেন, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যেতে এমন মন্তব্য করেছেন নীতু। তিনি চাইছেন না, ছেলের বিয়ের খুঁটিনাটি আগেই ফাঁস হয়ে যাক।

এদিকে, নীতু কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক জমজমাট। ইনস্টগ্রামের মাধ্যমে তা দেখেছেন ভক্তরা। শুধু তাই নয়, কাপুর খানদানের স্বর্ণের হার এরইমধ্যে আলিয়ার গলিয়ে পরিয়ে দিয়েছেন নীতু।

এম এস, ১০ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language