টলিউড

করোনায় আক্রান্ত সৃজিত আইসোলেশনে

কলকাতা, ০২ জানুয়ারি – পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জিৎ গঙ্গোপাধ্যায়ের পর করোনায় আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়।

নতুন বছরের প্রথম দিনই টালিউডের এক সুরকার ও পরিচালক করোনায় আক্রান্ত হলেন। টুইট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সৃজিত।

শনিবার টুইট করে সৃজিত জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি আইসোলেশনে আছেন। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ছয় দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। তারই প্রভাব পড়েছে টলিউডেও। করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা।

এন এইচ, ০২ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language