মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন

তেহরান,১৩ নভেম্বর-হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন (চালকবিহীন সামরিক আকাশযান) ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমানা ও স্বার্থ সুরক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।

এদিকে, ভূপাতিত ড্রোনটির কয়েকটি ছবি প্রকাশ করেছে ইরনা। অসমর্থিত এসব ছবিতে সামরিক সরঞ্জামের কিছু ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language