দিনাজপুর

হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর, ২১ ডিসেম্বর – দিনাজপুরের হিলিতে প্রতিদিনই তাপমাত্রা কমছে, সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। খেটে খাওয়া মানুষেরা বেশি বিপাকে পড়েছেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, জেলায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪-৬ কিলোমিটার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে।

সূত্র : আমাদের সময়
এম এস, ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language