দিনাজপুর

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর, ২৪ জুন – দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে দীর্ঘ ২৯ দিন পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিটটি সচল করা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান বর্তমানে এই ইউনিট থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ক্রমান্বয়ে উৎপাদনের এই মাত্রা বাড়িয়ে ২৫০ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের।

এর আগে প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ মে এই তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ৫ দিন পর ২৫ মে পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট।

এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে অচল অবস্থায় রয়েছে। প্রথম ও তৃতীয় ইউনিট চালু থাকলেও মাঝেমধ্যেই কারিগরি গোলযোগের কারণে এই ইউনিট দুটিতে উৎপাদন ব্যাহত হয়।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language