দিনাজপুর

হিলি স্থলবন্দরে ৭৬টি যানবাহন নিলামে তুলছে কাস্টমস

দিনাজপুর, ১৬ মে – দিনাজপুরের হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উদ্যোগে আগামীকাল রবিবার বিভিন্ন ধরনের ৭৬টি মালিকবিহীন যানবাহন প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এসব যানবাহন ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছিল। সার্বিক দিক বিবেচনা করে আদালতের অনুমতি সাপেক্ষে এই নিলামের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল ইসলাম জানান বিভিন্ন সময়ে সীমান্তরক্ষী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া মালিকবিহীন এসব যানবাহন কাস্টমস গুদামে জমা করা হয়েছিল।

নিলামে তোলা যানবাহনের তালিকায় রয়েছে ,

  • ১২টি মোটরসাইকেল,
  • ৬২টি বাইসাইকেল,
  • একটি ইজিবাইক এবং
  • একটি প্যাডেল ভ্যান যার সম্মিলিত বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

হিলি কাস্টমস বিভাগের সহকারী কমিশনার নার্গিস বেগম জানান রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাস্টমস অফিস চত্বরে নিলাম কার্যক্রম চলবে এবং সর্বোচ্চ মূল্যদাতার কাছে যানবাহনগুলো হস্তান্তর করা হবে। কাস্টমস অফিস সূত্রে জানা গেছে নিলামে অংশগ্রহণের জন্য ৩০০ টাকা মূল্যের শিডিউল বিক্রি করা হয়েছে যার সংখ্যা ১০৬টি।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান দীর্ঘ সময় পর আবারও এই নিলাম আয়োজন করা হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে নিলাম প্রক্রিয়া শেষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language