কুষ্টিয়া
কুষ্টিয়া মেডিকেলে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

কুষ্টিয়া, ৩০ জুলাই- গত একদিনে কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।
গত একদিনে নতুন ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৮ জনে। নতুন ১৪৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৮ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত একদিনে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৪৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৯ জন, দৌলতপুরের ২৪ জন, কুমারখালীর চারজন, ভেড়ামারার ৯ জন, মিরপুরের ২৬ জন ও খোকসার পাঁচজন রয়েছেন।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল
আর আই









