মধ্যপ্রাচ্য

আবহা ও কিং খালিদ বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের পাশে ওমান

সৌদি আরবের পাশে ওমান

মাস্কাট, ০৯ অক্টোবর- সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওমান। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রজ্ঞা ও সংযমকে অগ্রাধিকার দেওয়া জরুরি। পাশাপাশি এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যেগুলো সংঘাত ও উত্তেজনার পরিধি আরও বাড়িয়ে দিতে পারে।

সরকারি বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে ওমান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে দায়িত্বশীল আচরণ ও আত্মসংযমের ওপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি নিজেদের সমর্থনের কথাও আবার জানিয়েছে দেশটি।

এস এম/ ০৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language