দক্ষিণ এশিয়া

করোনায় ২ মাসের মধ্যে সবচেয়ে কম শনাক্ত ভারতে

নয়াদিল্লী, ০৭ জুন – ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে এক লাখ ৬৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। যা বিগত ২ মাসের মধ্যে সর্বনিম্ন এবং গতকালের থেকেও ১২ শতাংশ কম। গতকাল রবিবার এই সংখ্যাটা ছিল এক লাখ ১৪ হাজার। আজ সোমবার (৭ জুন) খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম।

নতুন শনাক্ত হওয়া এক লাখ ৬৩৬ জনসহ ভারতে শনাক্তকৃত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ২ হাজার ৪২৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জন।

এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ১৮০ জন। বিপরীতে বর্তমানে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ১৪ লাখ ১ হাজার ৬০৯ জন।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০৭ জুন


Back to top button
🌐 Read in Your Language