দক্ষিণ এশিয়া

করোনায় ভারতে মধ্যবিত্ত কমেছে ৩ কোটি ২০ লাখ

নয়াদিল্লী, ১৯ মার্চ – করোনা মহামারি তিন কোটি ২০ লাখ মধ্যবিত্ত ভারতীয়ের সামাজিক ও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এসব মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের স্তরে এসে ঠেকেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সেন্টার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ভারতীয় মধ্যবিত্ত কিংবা যারা দৈনিক ১০ থেকে ২০ মার্কিন ডলার আয় করতেন এমন মানুষের সংখ্যা তিন কোটি ২০ লাখ কমেছে। করোনা মহামারির আগে যেখানে মধ্যবিত্তের সংখ্যা ছিল ৯ কোটি ৯০ লাখ, সেখানে মহামারির পর এই সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে।

আরও পড়ুন : অ্যাস্ট্রাজেনেকা নিয়ে উদ্বিগ্ন নয় ভারত, নির্বিঘ্নে চলবে টিকা কর্মসূচি

জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি, চাকরিচ্যুতি এবং বেতন কর্তনের প্রভাব পড়েছে লাখ লাখ পরিবারের ওপর।

বিশ্বব্যাংকের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক পূর্বাভাসের বরাত দিয়ে পিউ রিসার্চ সেন্টার বলেছে, ‘কোভিড-১৯ মহামন্দাকালে ভারতে মধ্যবিত্তের শ্রেণি অনেক কমেছে এবং চীনে দারিদ্রের হার কিছুটা বেড়েছে।’

ভারতের কয়েকটি শিল্পরাজ্যে করোনা মহামারির দ্বিতীয় দফা ঢেউ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অবশ্য অর্থনৈতিক গতি সচল রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ হ্রাস পেলেও আগামী বছর তার ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language