নরসিংদী

নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত

নরসিংদী, ১৩ মার্চ – সম্প্রতি নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৫৪ জনে।

শুক্রবার (১২ মার্চ) নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শুক্রবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার ৩ জন ও পলাশ উপজেলার ২ জন।

আরও পড়ুন : রিকশাওয়ালাকে পুলিশের স্যালুট, ভিডিও ভাইরাল

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৯ হাজার ৪০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার করা হয়েছে।

করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭১৯ জন, শিবপুরে ২৮৫ জন, পলাশে ৩১৭ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৬০ জন ও রায়পুরায় ১৮৭ জন।

জেলায় এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ জন মারা গেছেন। এরমধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ২, বেলাবতে ৬, রায়পুরায় ৬, মনোহরদীতে ২ ও শিবপুরে ৭ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language