মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে আরও এক তেলবাহী ট্যাঙ্কারে আগুন

হরমুজ প্রণালি

তেহরান,০৬ নভেম্বর- হরমুজ প্রণালির পূর্ব পাশে একটি অনিরাপদ এলাকায় নৌমাইনের আঘাতে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগেছে। ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী। মাইনের আঘাতে ট্যাঙ্কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ইরানের সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে যেসব ট্যাঙ্কারে আগুন লেগেছে, এই আন্তর্জাতিক জাহাজটির অবস্থাও ছিল সেগুলোর মতো। জাহাজটি নিজস্ব পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা এবং আধুনিক নৌ চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখেছিল। সব ধরনের নিয়মকানুন উপেক্ষা করে কোনো ধরনের সমন্বয় ছাড়াই চলাচলের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ বা শত্রুতায় জড়ানোর পরিণতি পরাজয় ছাড়া আর কিছুই হবে না। একই সঙ্গে জাহাজের মালিকদের উদ্দেশে আগের সতর্কবার্তা আবারও জানিয়ে সংস্থাটি বলেছে, হরমুজ প্রণালি বর্তমানে অত্যন্ত অনিরাপদ। পূর্বানুমতি ও প্রয়োজনীয় সমন্বয় ছাড়া চলাচলের চেষ্টা করলে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের জন্য এই পথ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language