শিক্ষা

৭ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতার নির্দেশ মাউশির

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

ঢাকা,০৬ নভেম্বর- ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আগামীকাল ৭ নভেম্বর (শনিবার) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে অনুরোধ করা হয়েছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। ফলে এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যেতে হবে।

এ ছাড়া অন্য একটি চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করতে পারছেন না।

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language