মধ্যপ্রাচ্য

ইয়েমেনের আকাশে সৌদি আরবের চীনা ড্রোন ভূপাতিতের দাবি

চীনা ড্রোন

সানা, ২৩ সেপ্টেম্বর- সৌদি আরবের চীনে তৈরি ‘উইং লুং-২’ একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তাদের দাবি, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর মোখার আকাশে শত্রুতামূলক অভিযান চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয়।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার ভোরে জানান, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সৌদি বাহিনীর ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এর আগে আরব গণমাধ্যমগুলো রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশ করে। এসব হামলার জন্য ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে দায়ী করা হয়েছে। একই সময়ে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

ইয়েমেনের পক্ষের বক্তব্য অনুযায়ী, সানায় নিজেদের সমর্থিত সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব সামরিক অভিযান জোরদার করার পর থেকেই এসব সংঘর্ষের ঘটনা ঘটছে।

ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেনজুড়ে সৌদি যুদ্ধবিমানগুলো শত শত অভিযান চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব ৭৬০টি বিমান হামলা চালিয়েছে।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language