সিলেট

শাহজালাল মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা, ৩৫% জমা হবে উন্নয়নে

শাহজালাল মাজার

সিলেট, ২৩ সেপ্টেম্বর- সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির এই সভা শেষে এ তথ্য জানান কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, এখন থেকে শাহজালাল মাজারে দান করা টাকা প্রতিদিন গণনা করা হবে। টাকা গণনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষ থেকে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। তিনি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হবেন। এ ছাড়া একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য ব্যাংক হিসাবে জমা রাখা হবে। এই হিসাব সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মোতায়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। বাকি ৬৫ শতাংশ টাকা মাজারের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language