ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

ঢাকা, ১৯ এপ্রিল – সাদা বলের সিরিজ খেলতে আসা শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল সোমবার মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হবে।

এই সিরিজ উপলক্ষে আজ রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক তার দলের প্রস্তুতির কথা জানান। জ্যোতি বলেন যে নির্বাচকরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করেই শ্রীলঙ্কার বিপক্ষে দল সাজিয়েছেন।

বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহীতে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং অনুশীলনের সুযোগ পাওয়ায় দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জ্যোতি আরও জানান যে ইংল্যান্ডের ব্যাটিং বান্ধব উইকেটের সঙ্গে মানিয়ে নিতে তারা ঘরোয়া কন্ডিশনেও ভালো উইকেট আশা করছেন। তার মতে রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য বেশ সহায়ক হবে যা দর্শকদের মাঠে টানতে সাহায্য করবে। পাশাপাশি দেশের ক্রিকেটের প্রসারে ঢাকার বাইরের মাঠগুলোকে আরও বেশি পরিচর্চা ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language