উত্তর আমেরিকা

ইসরায়েল আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত ও সাহসী মিত্র: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে তার দেশের অন্যতম বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা আমেরিকার প্রতি তাদের গভীর আনুগত্য প্রমাণ করেছে।

গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে এবং ইউরোপের বিভিন্ন দেশ যখন ইসরায়েলের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করে।

ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটেছে, ইসরায়েল তখন লড়াই করে বিজয় ছিনিয়ে আনার সক্ষমতা দেখিয়েছে।

সম্প্রতি ইতালি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে এবং স্পেনও কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের এই বার্তার মাধ্যমে পরোক্ষভাবে সেই সব ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করা হয়েছে যারা ইরানের ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করতে চায়নি।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language