নীলফামারী

তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তিতে ১০ হাজার পরিবার

নীলফামারী, ২৪ জুন – নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেল থেকে তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের তথ্য অনুযায়ী,

মঙ্গলবার বিকেল ৩টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার, যা এই পয়েন্টের নির্ধারিত বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটারের চেয়ে সামান্য বেশি।

নদীর পানি হ্রাস পাওয়ায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার বন্যার আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন,

তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে অবস্থান করলেও নদী তীরবর্তী এলাকার জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language