জাতীয়
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করলে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ঢাকার মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে কোনো প্রকার ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
রবিবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই বিষয়টি স্পষ্ট করেছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, বি১ অথবা বি২ ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে পড়াশোনা বা কোনো কোর্সে অংশ নেওয়া ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমনকি স্বল্প সময়ের জন্য হলেও ভিসার এমন অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









