এশিয়া

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক তৎপরতায় চীনের নিন্দা, অবরোধ উপেক্ষা চীনা ট্যাংকারের

বেইজিং, ১৪ এপ্রিল – চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ইরানের বন্দর অবরোধের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ কেবল উত্তেজনা বৃদ্ধি করবে এবং আগে থেকে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করে তুলবে।

এক সংবাদ সম্মেলনে গুয়ো জিয়াকুন আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক সিদ্ধান্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ শুরু হয়েছে। তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই আজ মার্কিন নৌবাহিনীর অবরোধ উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলারের দেওয়া পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language