জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে আটকে গেল মঙ্গল শোভাযাত্রার মোটিফ

ঢাকা, ১৪ এপ্রিল – পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিশালাকার মোটিফগুলো চলাচলের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের পিলারে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এবারের শোভাযাত্রায় মোট পাঁচটি প্রধান মোটিফ প্রদর্শন করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় এই বিপত্তি দেখা দেয়। জানা গেছে, মঙ্গল শোভাযাত্রার চারটি মোটিফ মেট্রোরেলের পিলারে আটকে যায়। এর মধ্যে মোরগ, শান্তির পায়রা এবং বেহালার ওপরের অংশ মেট্রোরেলের স্থাপনায় আটকে গেলেও পরে নানা কৌশলে সেগুলো পার করে নেওয়া হয়।

এরপর হাতির মোটিফটি কোনোমতে পার হতে সক্ষম হয়। তবে সবচেয়ে বড় আকারের টেপা ঘোড়া মোটিফটি কোনোভাবেই মেট্রোরেলের পিলারের মাঝ দিয়ে পার হতে পারেনি। বাধ্য হয়ে টেপা ঘোড়াটিকে সেখান থেকেই ইউটার্ন নিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language